রমজান উপলক্ষে জাবিপ্রবি ছাত্র শিবিরের সিরাত প্রতিযোগিতা
আফিফ আদনান, জাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮
পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘সিরাত প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জ্ঞানচর্চা, আদর্শভিত্তিক পাঠাভ্যাস ও নবীজীর (সা.) জীবনাদর্শ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতাটি অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৬০ মিনিট। মোট প্রশ্ন থাকবে ১০০টি এবং পূর্ণমান ১০০। প্রতিযোগিতার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘আদর্শ মানব মুহাম্মদ (সা.)’ গ্রন্থ।
বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম স্থান অধিকারী পাবেন ২০০০ টাকা ও উপহার, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ১৫০০ টাকা ও উপহার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১০০০ টাকা ও উপহার। এছাড়া ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীরা পাবেন ৫০০ টাকা করে এবং ৬ষ্ঠ থেকে ১০ম স্থান পর্যন্ত অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ আকর্ষণীয় উপহার।
রেজিস্ট্রেশনের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬। নির্ধারিত কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অংশগ্রহণকারীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে গভীর অনুধাবন সৃষ্টি করবে এবং রমজানের আত্মিক তাৎপর্য উপলব্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

logo-2-1757314069.png)
