Logo
×

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে টানা ৩৮ দিনের ছুটি

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে টানা ৩৮ দিনের ছুটি

পবিত্র মাহে রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দোলযাত্রা, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৩৮ দিনের ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ২৭ মার্চ পর্যন্ত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে রমজান মাসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি একদিন এবং ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত শব-ই-কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১২ দিন অফিস বন্ধ থাকবে।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো বিভাগ চাইলে একাডেমিক ক্যালেন্ডারে নীল চিহ্নিত দিনগুলোতে পরীক্ষা আয়োজন করতে পারবে এবং অনলাইনে ক্লাস নিতে পারবে। সশরীরে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।

ছুটির সময় প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি সেবা যেমন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র, পানি ও বিদ্যুৎ সরবরাহ, আইসিটি সেল, নিরাপত্তা ও পরিবহন বিভাগ চালু থাকবে।