Logo
×

শিক্ষা

শাবিপ্রবি ওশেনোগ্রাফি সোসাইটির নেতৃত্বে সায়ান ও নিশাত

Icon

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

শাবিপ্রবি ওশেনোগ্রাফি সোসাইটির নেতৃত্বে সায়ান ও নিশাত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওশেনোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ওশেনোগ্রাফি সোসাইটির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে সহ-সভাপতি পদে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সামসুল হক সায়ান এবং সাধারণ সম্পাদক পদে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিশাত তাসনিম আলী মনোনীত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষা ও সেমিনার সম্পাদক মো. নাইমুর রহমান, সহ-শিক্ষা ও সেমিনার সম্পাদক মোছা. রুবাইয়া জান্নাত, সাংস্কৃতিক সম্পাদক লায়লা আক্তার, সহ-সাধারণ সম্পাদক সামিহা সুবহা সোহা, প্রচার সম্পাদক শামছুন্নাহার শিল্পা, ক্রীড়া সম্পাদক জারিন তাসনিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসাইন, সহ-প্রচার সম্পাদক সামিউর রহমান সামিন এবং সহ-ক্রীড়া সম্পাদক মাসফিউল হোসেন সিকদার।

এছাড়া কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক ড. মর্জিনা আক্তার এবং সমন্বয়কের দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যাপক মো. সাজ্জাদুর রহমান।