Logo
×

শিক্ষা

বিভাগীয় শিক্ষার্থী হিসেবে প্রথম অধ্যাপক হলেন শাবিপ্রবি শিক্ষক ড. জাহাঙ্গীর আলম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩

বিভাগীয় শিক্ষার্থী হিসেবে প্রথম অধ্যাপক হলেন শাবিপ্রবি শিক্ষক ড. জাহাঙ্গীর আলম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ থেকে বিভাগীয় শিক্ষার্থী হিসেবে  প্রথম অধ্যাপক হলেন ড. মো. জাহাঙ্গীর আলম। এর আগে বিভাগীয় শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতোন পিএইচডি ডিগ্রীও অর্জন করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ২৩৯ তম সিন্ডিকেট সভায়  তাকে অধ্যাপক পদে অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অধ্যাপক ড. মো.জাহাঙ্গীর আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের (দ্বিতীয় ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি একই বিভাগ থেকে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন। ২০১৩-এর নভেম্বরে তিনি অত্র বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। আন্তর্জাতিক মানের জার্নালে তাঁর একক প্রকাশিত গবেষণা-প্রবন্ধের সংখ্যা ২০ এর অধিক। এছাড়াও বেশ কয়েকটি প্রবন্ধ প্রকাশের অপেক্ষায় রয়েছে।