আবাসিক হলে ইন্টারনেট না পাওয়ায় শিক্ষার্থীদের ভিসি বাসভবন অবরোধ
সাইফুল্লাহ মাসুম, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই আবাসিক হলে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে শিক্ষার্থীরা ভিসি বাসভবনে অবস্থান করেন শিক্ষার্থীরা।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এ অবস্থান নেন। শিক্ষার্থীরা রুমের থালা, বাটি ও চামচ দিয়ে শব্দ তৈরি করে এবং বিভিন্ন স্লোগান নিয়ে ভিসি বাসভবনের দিকে যায়।
রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ বলেন, আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি, তারা আমাদের রুমে রাউটার দিতে চেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইন্টারনেট সেবা না থাকায় আমাদের শিক্ষামূলক কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হচ্ছে, যা একাডেমিকভাবে আমাদের পিছিয়ে দিচ্ছে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী বলেন, দীর্ঘদিন ধরে আমরা ইন্টারনেট সেবার দুর্ভোগে ভুগছি। প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। আমরা চাই ক্যাম্পাসে স্টারলিংক স্থাপন করা হোক।
ইন্টারনেট কেনো নেই জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের শাখা প্রধান নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বেলাল হোসেন বলেন,
এখন তো রাত কাল দিনের বেলায় ফোন দিয়েন।

logo-2-1757314069.png)
