Logo
×

শিক্ষা

মঞ্চে উঠতেই শিক্ষার্থীদের দুয়োধ্বনি শুনলেন শাবিপ্রবি উপাচার্য

Icon

গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৩৬

মঞ্চে উঠতেই শিক্ষার্থীদের দুয়োধ্বনি শুনলেন শাবিপ্রবি উপাচার্য

গণভোটে হ্যাঁ দিতে হবে যাতে ফ্যাসিজম ফিরে না আসে, একক ক্ষমতা যাতে না আসে, নিয়মকানুন যেন সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়, বিচার বিভাগ যাতে কারো পকেটে ঢুকে না যায়, সবকিছু যেন একটা নিয়মের মধ্যে থাকে বলে জানিয়েছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬ ) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজমায়েত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

​এর আগে শাবি উপাচার্যের বক্তব্য প্রদানের জন্য নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই শ্রোতারা ‘শাকসু শাকসু’ বলে স্লোগান দিতে থাকেন। এসময় কেউ কেউ তাকে ‘দালাল’ বলেও সম্বোধন করতে শোনা যায়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসু, জাকসু, চাকসুসহ মোট ৫টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিবৃন্দ, জামায়াত মনোনীত সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এবং শাবিপ্রবির কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদের ইমাম এবং সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।