শাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য চালু হলো শাটল কার
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২৩:০৩
শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। ভবিষ্যতে আরও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসন কাজ করবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে প্রশাসন ভবন-১ এর সামনে এ সেবার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে ইলেকট্রিক শাটল কার সার্ভিস চালু করা হয়েছে বলেন জানান উপাচার্য ।
মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে ইলেকট্রিক শাটল কারটি উপহার হিসেবে প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, মাউন্ট এডোরা হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. কে. এম. আখতারুজ্জামানসহ হাসপাতাল কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

logo-2-1757314069.png)
