নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বেরোবিতে কর্মচারী ইউনিয়নের মানববন্ধন
সাইফুল্লাহ মাসুম, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২০:২৫
ছবি: দ্য রিপোর্ট ২৪
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যহীন নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারি ও অবিলম্বে বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন।
বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা সরকারের কাছে দ্রুত নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারি এবং তা কার্যকর করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মনু জামান। তিনি বলেন, বর্তমান দ্রব্যমূল্য ও ২০০৯ সালের দ্রব্যমূল্যের মধ্যে কতটা পার্থক্য, তা সবাই জানেন। পে-স্কেল বাস্তবায়ন হলে আমরা হয়তো বিলাসী জীবনযাপন করতে পারব না, তবে অন্তত ডাল-ভাত খেয়ে বাঁচতে পারব। সরকারের কাছে জোর দাবি জানাই, জানুয়ারি মাস থেকেই যেন এই পে-স্কেল বাস্তবায়ন করা হয়।
এসময় কর্মচারী মানিক মিয়া বলেন, আমরা মাস শেষে যে বেতন পাই, তা দিয়ে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন চলতে পারি। বাকি দিনগুলো আমাদের চরম কষ্টে কাটাতে হয়। সন্তানদের শিক্ষা খরচ ঠিকভাবে বহন করাও আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

logo-2-1757314069.png)
