সীমিত সম্পদের মধ্যে সকল মানুষদের স্বস্তি দিতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৫৫
সীমিত সম্পদের মধ্যে দেশের সকল মানুষদের স্বস্তি দিতেই এবারের বাজেট করছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের বাজেটে জাতির প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে যায়, সে কথাই এতে বলা হয়েছে। এছাড়া, ভঙ্গুর থেকে অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। আজ বিকেলে, জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্যে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। নতুন সরকারের এটি প্রথম বাজেট।
বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি থাকছে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে সাড়ে ৬ শতাংশ।

logo-2-1757314069.png)
