২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:০১
ঈদে ঘরমুখো মানুষের চাপে স্বাভাবিকের তুলনায় দিগুণ যানবাহন চলাচল করছে যমুনা সেতু দিয়ে। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি গাড়ি চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৬ লাখ টাকার বেশি।
রোববার (২৪ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শনিবার (২৩ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৬ হাজার ৭৫৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৯ লাখ সাত হাজার ১৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৮৯৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
ঈদের সরকারি ছুটি সোমবার (২৫ মে) শুরু হলেও আগের শুক্রবার (২২ মে) বিকেল থেকেই যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। যানবাহনের চাপ সামলাতে আজ আরও চারটি অতিরিক্ত টোল বুথ চালু করা হয়েছে।

logo-2-1757314069.png)
