Logo
×

অর্থ ও বাণিজ্য

স্বর্ণের দাম কমেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৩৬

স্বর্ণের দাম কমেছে

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর শুক্রবার (১৬ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দর নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৪৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৫৫ টাকা।

অন্যদিকে, রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪৯৫ টাকায়, ২১ ক্যারেটের ৪৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩০৫ টাকা। বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও শ্রমমূল্য যুক্ত হবে।