Logo
×

অর্থ ও বাণিজ্য

বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:২৮

বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে: বাণিজ্যমন্ত্রী

আগামী দিনে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আগামীতে বাজারের ওপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে। সেজন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্যক্রম উদ্বোধনের পর এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রথমটি হচ্ছে নির্বাচিত কিছু পণ্যের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করবো। দ্বিতীয়টি হলো, আমদানি পর্যায় থেকে শুরু করে খুচরা বিক্রয় পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে একটি এআই মডেলের আওতায় নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পায়। বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষ টিসিবির কার্ড সুবিধার আওতায় রয়েছে। এবার আরও ২০ লাখ মানুষকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, গত সরকার পতনের পর আমরা দেখেছি ১ কোটি উপকারভোগীর মধ্যে প্রায় ৫৯ লাখই প্রশ্নবিদ্ধ বা ভুয়া ছিল। তাই প্রকৃত সুবিধাভোগীদের নিশ্চিত করতে নতুনভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এর মাধ্যমে যোগ্য ও সৎ ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেয়া হবে। পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগও নেয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।