Logo
×

অর্থ ও বাণিজ্য

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:২৭

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশে পৌঁছেছে

এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতির চাপ বেড়েছিল। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়ায়, যা এর আগের মাসে (মার্চ) ছিল ৮ দশমিক ৭১ শতাংশ

প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এপ্রিল মাসের মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিবিএস সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৯ দশমিক ০৯ শতাংশ। দেশের গ্রাম ও শহর উভয় এলাকাতেই সামগ্রিক মূল্যস্ফীতিতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এপ্রিলে গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট সাধারণ মূল্যস্ফীতি ৯ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৭২ শতাংশ। গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ২৩ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ০২ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮১ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। আলোচিত মাসে শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০২ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ।

শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৮ দশমিক ৮১ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৬২ শতাংশ।