Logo
×

অর্থ ও বাণিজ্য

পাম্পে জ্বালানি ঘাটতির বাস্তব কোনো কারণ নেই: সড়ক মন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

পাম্পে জ্বালানি ঘাটতির বাস্তব কোনো কারণ নেই: সড়ক মন্ত্রী

দেশের পাম্পগুলোতে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়েছে, ঘাটতির কোনো বাস্তব কারণ নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ শনিবার সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সড়কমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়েছে, ফলে ঘাটতির কোনো বাস্তব কারণ নেই। তবে কিছু অসাধু মহল জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে–এমন প্রমাণ সরকারের হাতে রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘জ্বালানি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।’

হরমুজ প্রণালিতে থাকা ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ নিয়ে মন্ত্রী বলেন, ‘সমুদ্রগামী জাহাজ বাংলার জয়যাত্রার নাবিকেরা নিরাপদে রয়েছেন। জাহাজটির ৩৫ জন নাবিক সুস্থ আছেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যেই দেশে ফিরে আসবেন বলে আশা করছি।’ মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি নাবিকেরা দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিচ্ছেন। তাদেরকে জাতির মূল্যবান সম্পদ। ভবিষ্যতেও তারা দেশের সুনাম বয়ে আনবেন।’