Logo
×

অর্থ ও বাণিজ্য

প্রয়োজনে পাম্পকেন্দ্রিক নিরাপত্তা দেওয়া হবে : সড়ক প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১৫:৫৫

প্রয়োজনে পাম্পকেন্দ্রিক নিরাপত্তা দেওয়া হবে : সড়ক প্রতিমন্ত্রী

প্রয়োজনে পাম্পকেন্দ্রিক নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল সেটিও সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের আগে যে শঙ্কা ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ঈদের আগেও দেওয়া হয়েছে, প্রয়োজনে এখনো করবে।

আজ সোমবার গণমাধ্যমে এ কথা বলেন প্রতিমন্ত্রী। এদিকে বাংলাদেশ পেট্রল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেখানে তেল আছে সেখানে পাম্প খোলা আছে। যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।

প্রতিমন্ত্রী বলেন, তেলের সংকট ঈদের আগে ছিল। তবে সরকার উদ্যোগ নেওয়ার ফলে ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। যে পরিমাণ তেলের চাহিদা ছিল, সেটি দিতে সক্ষম হয়েছে সরকার। এদিকে স্টেশনের স্টাফদের মারধরসহ ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা রোধে পেট্রল পাম্প মালিকদের চিঠি দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন থেকে।