Logo
×

অপরাধ ও আইন

গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:২৩

গুলিস্তানের আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনের এসি বিস্ফোরণে কারিগর, গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের ৯ জন জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ওই এলাকার 'আরমান হেয়ার কাটিং' নামের একটি সেলুনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ গ্রাহকরা হলেন, মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। এছাড়া এই ঘটনায় দগ্ধ হন কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ পুরে গেছে। এছাড়া, কারিগর সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ , সাকিবের ১ শতাংশ ও আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে সাকিব নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বাকিদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।