Logo
×

অপরাধ ও আইন

বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ২৩:২৭

বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে খণ্ড-বিখণ্ড করে হত্যার ঘটনায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার উদ্দেশ্যেই মূল আসামি সোহেল রানা নতুন করে ডলার নামের আরেক ব্যক্তির সম্পৃক্ততার দাবি করেছেন বলে মনে করছে পুলিশ।

সোমবার (১ জুন) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, যেদিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেদিন সোহেল রানাকে জানালার গ্রিল ভেঙে একাই পালিয়ে যেতে আশপাশের অনেক মানুষ দেখেছে।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে এবং তদন্তে তার স্ত্রীর ছাড়া অন্য কারো সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওসি বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধী থাকে। সেখানে কেউ হয়তো তাকে পরামর্শ দিয়েছে যে অন্য কারো নাম জড়ালে মামলার বিচারপ্রক্রিয়া কিছুটা হলেও বিলম্বিত হতে পারে। তবে ডলারের সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

তবে এটা পরিষ্কার, সোহেল রানা মামলা বিলম্বিত করার জন্য কারো পরামর্শে এ কাজ করেছেন। অন্য এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘কারাগারে হয়তো কোনো বন্দি সোহেল রানাকে বুদ্ধি দিয়েছে কারো নাম বললে বিচারপ্রক্রিয়া পিছিয়ে যাবে। দুষ্টুমির ছলে হোক আর যেভাবে হোক, এ রকম বুদ্ধি তাকে কেউ না কেউ দিয়েছে।’ আজ সোমবার শিশু রামিসাকে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘আমি ধর্ষণ করি নাই, শুধু লাশ কেটেছি।