Logo
×

অপরাধ ও আইন

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:২৭

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আঞ্চলিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিকের সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে পানছড়ির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়

ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা নিহত ইমন হোসেনকে নিজেদের সদস্য দাবি করে ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন। তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।