রাজধানীর গুলশান-২ এ ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে’ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
অভিযানে এ পর্যন্ত বিপুল পরিমাণের সীসা ও সীসা সেবনের উপকরণ জব্দ করা হয়েছে৷ এছাড়া আটক করা হয়েছে বারের ম্যানেজারকে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১১টায় অভিযান শুরু করে ডিএনসি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম বলেন, অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ সীসা ও সীসা সেবনের উপকরণ জব্দ করা হয়েছে। এছাড়া বারের ম্যানেজারকে আটক করা হয়েছে। তবে বারটি যে ভবনে অবস্থিত, সে ভবনের মালিকপক্ষের এক নারী পলাতক রয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

logo-2-1757314069.png)
