Logo
×

অপরাধ ও আইন

এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪০

এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম লিডার শফিকুল ইসলাম সময় সংবাদকে জানান, সকাল ৮টা ২৩ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের কাটাবন ঢালে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পান তারা। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তাদের চেষ্টায় আধাঘণ্টার মধ্যে সাত তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস।