Logo
×

অপরাধ ও আইন

আবু সাঈদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির, ‘এ রায় মানি না’

“আমি পুলিশের চাকরি করি, হুকুমের গোলাম। আমাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।”

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৫:০৫

আবু সাঈদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির, ‘এ রায় মানি না’

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 


রায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


রায়ের পর এএসআই আমির হোসেন বলেন, “আমি পুলিশের চাকরি করি, হুকুমের গোলাম। আমাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার ওপরে অন্যায় করা হয়েছে। আমি রায় মানি না।


বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। 

ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় আমির হোসেন কথাগুলো বলেন।


সময় আমির হোসেনজয় বাংলাস্লোগান দিয়ে বলেন, “তাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তিনি তাই করেছেন। আর এখন কেন তাকে ফাঁসানো হয়েছে।


রায়ে তিনজনকে যাবজ্জীবন ছাড়াও বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।