Logo
×

অপরাধ ও আইন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:২৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অপরাধে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন মারধরের শিকার হন। ওইদিন বিকেলে ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে তাদের মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে তাদের উদ্ধার করে পুলিশ।