Logo
×

অপরাধ ও আইন

মাদক সেবনে বাধা দেয়ায় রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:০১

মাদক সেবনে বাধা দেয়ায় রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার ( মার্চ) দিবাগত রাত ২টার দিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। সেকান্দার বর্তমানে স্ত্রী মাহফুজা তিন সন্তানকে নিয়ে রামপুরা ওলনবাজার এলাকায় থাকতেন। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। শাহজাহানপুর ভাঙারি গলিতে সেকান্দারের দুটি অটোরিকশা রয়েছে।

 

আমির আলী আরও জানান, রাত ১১টার দিকে শান্তিবাগ ভাঙারি গলিতে মামুন ওরফে বুলেট মামুন, আকিশোন, মামুনের শালা হান্নানসহ কয়েকজন সেকান্দারকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সেখান থেকে সেকান্দারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতকরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

 

এর আগেও সেকান্দার কয়েকবার তাদের মাদক সেবনে বাধা দিয়েছিলেন। গতকাল মামুনসহ কয়েকজন সেকান্দারকে মারার জন্য খুঁজছিল। আজ রাতে একা পেয়ে তারা সেকান্দারের মাথা, গাল হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।