Logo
×

অপরাধ ও আইন

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা তরুণীকে প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল সভাপতি বাবু ভুইঁয়া বিরুদ্ধে

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১৭:২৫

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা তরুণীকে প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল সভাপতি বাবু ভুইঁয়া বিরুদ্ধে


আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে জ্যোতি নামের এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করেন ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভুইঁয়া। 


জানা যায়, বাবু ভুইঁয়া ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার কাজিমুদ্দিন ভুঁইয়ার ছেলে।তিনি ইয়ারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি।


দীর্ঘ তিন বছর আগে বাইপাইল এলাকার শামীম রানার মেয়ে জ্যোতির সাথে সম্পর্ক তৈরি করেন বাবু ভুইঁয়া। তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে শারীরিক সম্পর্ক করেন তিনি।একপর্যায়ে জ্যোতি অন্তঃসত্ত্বা হয়ে বাবুকে বিয়ের কথা বললে তাকে বিয়ে না করে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করেন।এমনকি এই কথা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেন। 


বাবুকে বিয়ে করতে চাওয়া জোতি তার এলাকার বেশ কয়েকজন কে জানালে তারা সমাধানের চেষ্টার কথা বলে এড়িয়ে যান।বাবু ভুঁইয়া প্রতিনিয়ত প্রেগন্যান্সি নষ্ট করার জন্য তাকে হুমকি দিচ্ছেন এই কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে।


জ্যোতি বলেন, বাবু ভুইঁয়া আমাকে বিয়ের আশ্বাস দিয়ে তিন বছর আমার সাথে সম্পর্ক করেছেন এখন বিয়ে করতে বললে আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন আমার বাচ্চা নষ্ট করতে বলছেন।আমি তাকে বিয়ে করতে চাই আমার সন্তানের দায়িত্ব তাকে নিতে হবে।


জ্যোতি আরও বলেন, রিপন শিকদার নামের বাবুর নিকট আত্মীয় আমাকে ফোন দিয়ে কত টাকা দিলে আমি বাবুর জীবন থেকে সরে যাব তা জানতে চায়। আমি তাকে বলছি আমাকে বাবু ভুইঁয়া বিয়ে করবে। আমার সন্তানের দায়িত্ব নিতে হবে। আমার কথা সুনে সে আমার সাথে খারাপ আচরণ করেন এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। 


আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান এই তরুণী। 


এই বিষয়ে জানতে বাবু ভুইঁয়ার মুঠোফোনে কল দিলে তিনি তার অফিসে গেলে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার এ বিষয়ে বলেন, আমার জানা নাই। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।