Logo
×

অপরাধ ও আইন

কোনো রাজনৈতিক পক্ষ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৮

কোনো রাজনৈতিক পক্ষ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টায় শহরের এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় সেনাবাহিনীর বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সৈকত বলেন, সেনাবাহিনী সব সময় নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে। কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পৃক্ত না থেকে সংবিধান অনুযায়ী জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই বাহিনীর প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিয়ে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।