হবিগঞ্জ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ২৪ শে জানুয়ারি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪
অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন।
বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে । সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে আগামী শনিবার গাজীপুরের শফিপুরের রাঙ্গামাটি রিসোর্টে বার্ষিক এ বনভোজন অনুষ্ঠিত হবে।
বনভোজন উপলক্ষ্যে বনভোজন প্রস্তুতি ও উদযাপন কমিটি আহবায়ক হিসেবে আছেন মোঃ আব্দুল মান্নান ও সাধারন সম্পাদক হিসেবে কাজ করছেন ডাঃ সৈয়দ শাহ এমরান । এছাড়া আয়োজন সুন্দর করতে সার্বিক বিষয় নজরদারি করছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার।

logo-2-1757314069.png)
