মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৮:২২
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামিম মোল্লার সমর্থকরা মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই দলের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খান সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এর জের ধরে দুপুর ১টায় ফের সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের বিএনপি সমর্থক দুই পক্ষ। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শতাধিক লোকজন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে চলে যায়। খবর পেয়ে দিঘিরপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার মিছিল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাদের নাম-পরিচয় প্রাথমিক অবস্থায় জানা যায়নি

logo-2-1757314069.png)
