Logo
×

জেলার খবর

কুড়িগ্রামে নিম্নমানের স্কুল ফিডিং সরবরাহ, খাবার থেকে শিক্ষাথীরা বঞ্চিত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২৩:৩২

কুড়িগ্রামে নিম্নমানের স্কুল ফিডিং সরবরাহ,  খাবার থেকে শিক্ষাথীরা বঞ্চিত
কুড়িগ্রামে নিম্নমানের স্কুল ফিডিং সরবরাহ,  খাবার থেকে শিক্ষাথীরা বঞ্চিত

কুড়িগ্রাম সদর উপজেলার নিম্নমানের স্কুল ফিডিং সরবরাহ করায় প্রায় ৪০ টির অধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা খাবার থেকে বঞ্চিত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায় আজ (০৬ জুলাই)  কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে ৪ দিন বোন রুটি সরবরাহের তালিকায় রুটি বিতরণ করা হয়।কিন্তু বিতরণকৃত রুটিতে ০৭-০৭-২০২৬ মেয়াদ উর্ওীণ তারিখ থাকলেও রুটির গায়ে কালো ও নোংরা ছএাকজনিত হওয়ায় পরে শিক্ষাথীদের কাছ ফেরত নেওয়া হয়।ফলে ৯৬ জন শিক্ষাথী ফিডিং খাবার  থেকে বঞ্চিত হোন।আবার কোন কোন শিক্ষাথী উক্ত সরবরাহকৃত রুটি খেয়ে ফেলেন এনিয়ে অভিভাবকরা তাদের বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে  দুশ্চিন্তায় রয়েছেন।

এবিষয়ে  অএ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু তাহেরের কাছে জানতে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।

 

একই ঘটনা ঘটেছে  যাএাপুর ইউনিয়নের ২ নং চর যাএাপুর, চর যাএাপুর,চাকেন্দা খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪০ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানে এরকম নিম্নমানের খাবার দেওয়ার স্কুলের অভিভাবকসহ সুধীসমাজের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

 

এবিষয়ে কুড়িগ্রাম জেলা স্কুল ফিডিং এর ম্যানেজার রহিদুল ইসলাম বলেন এটা হচ্ছে কী আমাদের কিছু এরকম অভিযোগ আছে স্কুল থেকে। এই বোন রুটি তুলে নিচ্ছি , এই বোন রুটি টা আবার আমরা আগামী মঙ্গলবার খাওয়াব।মানে মঙ্গলবার তো আমাদের কলা চলে ঐ দিন বোন রুটি চলে না। এখন দুর্ভাগ্যবশত ঘটেগেছে হয়তো। কারণ এই বোন রুটি খাওয়ার কথা রবিবার কিন্তু  আসছে সোমবার।

এরকম কিছু স্কুলের এটা হচ্ছে, এটা আমরা তুলে নিচ্ছি এবং কী শিক্ষকদেরকে ম্যাসেজ দিচ্ছি।এটা কখনও বাচ্চাদেরকে দিবেন না, এটা আমরা পরিবর্তন করে দিব।


এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান আমি বিষয়টি জানার পর সাথে সাথে স্কুল ফিডিং ফেরত নেওয়া হয়েছে।যারা স্কুল ফিডিং  রুটি পায়নি  আগামীদিনে তাঁদের এক সাথে দুইটি রুটি দেওয়া হবে।