কুড়িগ্রাম সীমান্তে পুশ-ইন প্রতিরোধকল্পে বিজিবি সদস্যদের টহল জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি
কুড়িগ্ৰাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৯:২৪
সাম্প্রতিক সময়ে ভারত হতে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশইন জনিত ঘটনার প্রেক্ষিতে কুড়িগ্রাম সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিটি সীমান্ত বিওপি (BOP) হতে নিয়মিত টহল ছাড়াও দিন-রাত বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও, অবৈধ পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় ভলেন্টিয়ারদের সমন্বয়ে টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি, অধিনায়ক জানান, উদ্ভূত যেকোনো পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সাথে মোকাবিলা করতে বিজিবি প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

logo-2-1757314069.png)
