Logo
×

জেলার খবর

বাগেরহাটে দীঘির কুমির টেনে নিয়েছে ৭ বছরের শিশুকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ২৩:২৪

বাগেরহাটে দীঘির কুমির টেনে নিয়েছে ৭ বছরের শিশুকে

বাগেরহাট খান জাহান আলী (র.) মাজারের দিঘিতে গোসল করতে নামলে ফাতেমা (৭) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় দীঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

ফাতেমা একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজারেই থাকতেন।

ফাতেমার চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক বাগেরহাট জনাব গোলাম মো. বাতেন, পুলিশ সুপার বাগেরহাট হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) বাগেরহাট মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।