Logo
×

জেলার খবর

কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন: মক্তব শিক্ষক গ্রেফতার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ২২:০১

কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন: মক্তব শিক্ষক গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির ৯ বছরের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মক্তবের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।


ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে কিশোরগঞ্জ থানাধীন বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি মুন্সিপাড়া গ্রামের একটি মক্তবে।


ভিকটিম মোছা. তানিয়া আক্তার (৯) স্থানীয় বসুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মো. আব্দুর রশিদ লিমন শাহ (৩৬) ওই মক্তবের হুজুর। তার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার পুরশা এলাকায়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মক্তব পড়তে গেলে লিমন শাহ বাচ্চাদের মক্তব পরিষ্কারের কাজে ব্যস্ত রেখে তানিয়াকে ঈদ বোনাস দেওয়ার প্রলোভন দেখিয়ে কক্ষের ভিতরে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির পরনের জামার ভিতর হাত ঢুকিয়ে যৌন নিপীড়ন করেন। ভয় পেয়ে শিশুটি দৌড়ে মায়ের কাছে গিয়ে ঘটনা জানালে পরিবার তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে।


খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ভিকটিমের বাবা মো. তাহাবুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।


কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমানের নির্দেশে একটি চৌকস টিম অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। মামলা নং-২৮, তারিখ ২৬/০৫/২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ১০ ধারায় রুজু করা হয়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।


পুলিশ জানিয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।