Logo
×

জেলার খবর

বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৮:৫৬

বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায়   দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম শিশু সন্তান জান্নাত।

 

এদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক বাসটিতে ভাঙচুর করেছে। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে।

 

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেল যোগে স্ত্রী   শিশু সন্তানকে নিয়ে উজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ফিরোজ মাহমুদ। পথিমধ্যে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। সময় বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম শিশু মেয়ে জান্নাত নিহত হয়। 

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।