Logo
×

জেলার খবর

কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৮:২০

কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামে সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়াম মার্কেটের দ্যা গ্রান্ড অ্যাসেম্বেলি হলরুমে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। 


কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম পার্লামেন্টের সেশন-২ হিসেবে এই নাগরিক সংলাপের আয়োজন করেন। 


এসময় তিনি সংসদীয় আসনের বিভিন্ন সমস্যা, সংকট নিরসনে উন্নয়নের প্রত্যাশা শীর্ষক সমাজের বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। এবং জাতীয় সংসদের পরবর্তী বাজেট অধিবেশনে তা পেশ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সংলাপে শিক্ষক, আলেম, ব্যবসায়ী, সুশীল সমাজ, বীরমুক্তিযোদ্ধা, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। 


এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর প্রমুখ।