ঈদের দিন বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৭:২৭
ঈদের
দিন বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন পর্যটকরা।
শুধুমাত্র বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত
সব পর্যটন কেন্দ্রে এ নিয়ম চালু
থাকবে। সোমবার (২৫ মে) এ
সিদ্ধান্তের কথা জানিয়েছে বান্দরবান
জেলা প্রশাসন।
সিদ্ধান্ত
অনুযায়ী, ২৮ মে বান্দরবান
জেলা সদরের মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড়
ও নীল দিগন্তে প্রবেশে
কোনো ফি দিতে হবে
না।
জেলা
প্রশাসন বলছে, ঈদ উপলক্ষে পর্যটকদের
আকৃষ্ট করতে এবং ভ্রমণকে
আরও আনন্দদায়ক করতে এ বিশেষ
উদ্যোগ নেয়া হয়েছে।
অতিরিক্ত
জেলা প্রশাসক আবু তালেব গণমাধ্যমকে
বলেন, বান্দরবানকে আরও পর্যটনবান্ধব ও
সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে
তুলতেই এ উদ্যোগ নেয়া
হয়েছে। ২৮ মে জেলা
প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রগুলো বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন পর্যটকরা।

logo-2-1757314069.png)
