Logo
×

জেলার খবর

কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে মিললো লাখ টাকার গাঁজা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ২৩:৩২

কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে মিললো লাখ টাকার গাঁজা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় গ্যাস সিলিন্ডার কেটে উদ্ধার করা হয়েছে ৮ কেজি ভারতীয় গাঁজা। যার বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।


পুলিশ জানায়, শনিবার সকালে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকায় একটি অটোরিক্সা থামিয়ে মাদক কারবারী সুজন মিয়াকে আটক করা হয়। এসময়  অটো রিক্সায় বহন করা তার একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা পাওয়া যায়। পরে সেই গ্যাস সিলিন্ডার তল্লাশি করে ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।


আটক সুজন মিয়া (২৩) কেদার ইউনিয়নের শোভার কুঠি এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে।


অপরদিকে, একই দিনে মাদারগঞ্জ ঘাটে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকা আসা এক ব্যক্তিকে তল্লাশি করে ১৯৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।


ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, প্রতিনিয়ত মাদক কারবারীরা মাদক পরিবহন ও বিক্রিতে নুতুন নুতুন কৌশল অবলম্বন করছে। ফলে তাদের আটক করা চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। তারপরেও পুলিশ মাদক নির্মূলে মাঠে কাজ করছে। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুইজনের নামে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।