মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২১:৫৫
লালমনিরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক থাকা আসামী ফারুক হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) ১৩ রংপুর।
শনিবার (২৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) ১৩ রংপুরের সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে শুক্রবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকামরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ফারুক হোসেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ভারারপাড় এলাকার আজিজুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞাপ্তিতে র্যাব জানায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফারুক হোসেন দীর্ঘ দিন ধরে নিজেকে আত্নগোপনে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব ১২ এর সহায়তায় শুক্রবার রাতে হাটিকামরুল এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১৩ এর একটি দল ফারুক হোসেনকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সিদ্দিক জানান, গত ২০২২ মাদকসহ গ্রেপ্তার হন ফারুক হোসেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় দীর্ঘ শুনানী শেষে চলতি বছরের ১ মার্চ রায় ঘোষনা করেন আদালত।
রায়ে বলা হয়, মাদক বিক্রির দায়ে ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। রায় ঘোষনার পর থেকে পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। র্যাবব ১৩ ফারুক হোসেনকে গ্রেপ্তার করে শনিবার থানায় সোপর্দ করে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

logo-2-1757314069.png)
