Logo
×

জেলার খবর

আক্কেলপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ১৯:৪০

আক্কেলপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে কৃষি প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “পাটনার কংগ্রেস -২০২৬” শীর্ষক কর্মশালা। 

‎মঙ্গলবার (২১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করেন আক্কেলপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

‎কর্মশালাটি ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এ. কে. এম সাদিকুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট। 

‎বিশেষ অতিথি কামরুল হাসান, উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষন), খামার বাড়ী জয়পুরহাট। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, উপজেলা প্রকৌশলী ওয়ালিউল্ল্যাহ শেখ, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রেসক্লাবে সভাপতি শফিউল আলম প্রমুখ।

‎কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক- কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং উদ্যোক্তা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন।

‎বক্তারা বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে প্রযুক্তি নির্ভর চাষাবাদের বিকল্প নেই। নতুন নতুন প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে সরকারের পাশাপাশি কৃষকদেরও এগিয়ে আসতে হবে।

‎অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।