মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল হাকিমকে সংবর্ধনা
সরিষাবাড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ২২:৪৭
মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম বীর প্রতীককে সংবর্ধনা দিয়েছে জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি। সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজাত আলী।
এসময় বক্তব্য রাখেন জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি ফজলুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু, আব্দুল আজিজসহ আরও অনেকে।
স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম বর্বরতা চোখের সামনে দেখে তারা আর ঘরে বসে থাকতে পারেননি। মা-বাবার চোখের জল আর পরিবারের দায়িত্ব পেছনে ফেলে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতার ডাকে। তাদের একটাই শপথ ছিল— “দেশ স্বাধীন করতে হবে, নয়তো শহীদ হবো।”
বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫৬ বছর পরও কিছু মুক্তিযোদ্ধাকে অপমানিত হতে দেখা যায়, যা অত্যন্ত দুঃখজনক। তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান, জীবিত সকল মুক্তিযোদ্ধার যেন সম্মানের সঙ্গে জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করা হয়।

logo-2-1757314069.png)
