Logo
×

জেলার খবর

শাবিপ্রবিতে টি হারমনি-ইয়াজি কালচারাল সেলুন অনুষ্ঠিত

Icon

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ২২:৪৯

শাবিপ্রবিতে টি হারমনি-ইয়াজি কালচারাল সেলুন অনুষ্ঠিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চা ও সংস্কৃতিভিত্তিক বিশেষ আয়োজন “ টি ফর হারমনি-ইয়াজি কালচারাল সেলুন ২০২৬"


 শনিবার (১৬ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের ৫০২ নম্বর কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানটির আয়োজন করে চায়না ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন, বাংলাদেশে চীনের দূতাবাস এবং সাস্টের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের “চাইনিজ কর্নার”। আয়োজনে  অংশীদার হিসেবে ছিল ব্যাংক অব চায়না।অনুষ্ঠানে চীনা চা, তাদের ঐতিহ্য আর দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরা হয়


এসময় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ. এম সরওয়ারউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.সাজেদুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড.ইয়াং হুই, গেস্ট অব  হিসেবে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।


এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টারে  পরিচালক অধ্যাপক ড.মনিরুল  ইসলাম,  রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম, ফুড ইন্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক ড. সাহাবুল হক উপস্থিত ছিলেন।