Logo
×

জেলার খবর

নীলফামারীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ২২:০৭

নীলফামারীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নীলফামারী জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) জেলা পুলিশ লাইন্সে এ পরীক্ষা গ্রহণ করা হয়।



জেলা পুলিশ সূত্রে জানা যায়, লিখিত পরীক্ষায় মোট ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।



পরীক্ষা শেষে পুলিশ সুপার পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, আগামী ২৪ মে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ওইদিন সকাল ৮টার মধ্যে সকল পরীক্ষার্থীকে নীলফামারী পুলিশ লাইন্স গেটে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।



জানা গেছে, ২৪ মে সকালে পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের কার্যক্রমও সেদিন জানিয়ে দেওয়া হবে।