Logo
×

জেলার খবর

ডিমলায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য গ্রেফতার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৭:৪৫

ডিমলায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য গ্রেফতার

নীলফামারীর ডিমলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শুটিবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শুটিবাড়ী বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের বেআইনি কার্যক্রম ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন-এর নির্দেশনায় সদর সার্কেলের নেতৃত্বে ডিমলা থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।


অভিযানে ডিমলা উপজেলার গয়াবাড়ী এলাকার বাসিন্দা মো. সিয়াম খান (১৮) নামে এক যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মো. মোস্তাক খানের ছেলে।


পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।