গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বিরাহীমপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার চর টাপু ভোলাকোপা গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় পান্না আক্তারের কাছে থাকা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

logo-2-1757314069.png)
