Logo
×

জেলার খবর

চরাঞ্চলসহ হাওড় অঞ্চলে বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কৃষকদের আশ্রয়স্থল নির্মাণ ও বজ্র নিরধক দন্ড স্থাপন করা হবে

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০০:২১

চরাঞ্চলসহ হাওড় অঞ্চলে বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কৃষকদের আশ্রয়স্থল নির্মাণ ও বজ্র নিরধক দন্ড স্থাপন করা হবে

চরাঞ্চলসহ হাওড় অঞ্চলে বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কৃষকদের আশ্রয়স্থল নির্মাণ ও বজ্র নিরধক দন্ড স্থাপন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি


রবিবার (১০ মে)  দুপুরে জেলা সদরের হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ট সংযোগ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।


এসময় তিনি  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, উত্তরের চরাঞ্চলসহ হাওড় অঞ্চলে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় অনেক প্রাণহানি ঘটছে। এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কৃষকদের আশ্রয়স্থল নির্মাণ ও বজ্র নিরধক দন্ড স্থাপন করবো যাতে মানুষের প্রাণহানি না ঘটে। এসময় তিনি আরোও বলেন, কুড়িগ্রাম একটি নদীভাঙ্গন প্রবণ এলাকা নদী ভাঙ্গন রোধে তিস্তা মহা পরিকল্পনার পাশাপাশি ধরলার ভাঙ্গন রোধে আমরা খুব দ্রুতই ব্যবস্থা নিব।



এসময় তার সাথে ছিলেন- জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা বেনজির রহমান, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিরা।


এর আগে তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকরা বক্তব্য রাখেন।