Logo
×

জেলার খবর

ধান মাড়াই মেশিনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ২২:০৩

ধান মাড়াই মেশিনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৈদ্যুতিক চালিত ধান মাড়াই মেশিনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

রোববার (১০ মে) সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাফর আলী ওই গ্রামের হায়দার আলীর ছেলে।

 

স্বজনরা জানান, জাফর আলী কৃষিকাজের পাশাপাশি স্থানীয় ঢোলভাঙ্গা বাজারে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন। সকালে ক্ষেতের বোরো ধান বাড়িতে এনে মাড়াই করার জন্য ধান মাড়াই মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধান মাড়াই মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’

 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়ে একটি বার্তা পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।