কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তায় বিজিবি’র সতর্কতা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:১৮
কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় বিজিবি’র অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর প্রতিটি বিওপি (BOP) হতে বর্তমানে দিন-রাত নিরবচ্ছিন্ন ভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক পিএসসি অধিনায়ক জানান সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে। দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

logo-2-1757314069.png)
