Logo
×

জেলার খবর

সাঘাটায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ২৩:৪৫

সাঘাটায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাইবান্ধার সাঘাটায় ইয়াবা ও গাঁজাসহ মো. আনিছুর রহমান ব্যাপারী (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।
 
গ্রেপ্তার আনিছুর রহমান ব্যাপারী উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত ধলু ব্যাপারীর ছেলে।
 
পুলিশ জানায়, বুধবার (৬ মে) রাতে সাঘাটা থানার উপপরিদর্শক মো. একরামুল হকের নেতৃত্বে একটি দল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আনিছুর রহমান ব্যাপারীর বসতবাড়ির পশ্চিম পাশের টিনশেড ঘরে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আনিছুর ব্যাপারীকে আটক করা হয়।
 
পরে তার দেহ তল্লাশি করে ৬টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং তিনটি কাগজের পুরিয়ায় মোড়ানো প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ হাজার ৮০০ টাকা।
 
সাঘাটা থানার ওসি মো. মাহবুব আলম বলেন, 'গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।' 

তিনি আরও বলেন, 'মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'