Logo
×

জেলার খবর

ফুলছড়িতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ২৩:৩৮

ফুলছড়িতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে গাঁজাসহ তালেব মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেপ্তারকৃত তালেব মিয়া উপজেলার গজারিয়া এলাকার বাউশী রেললাইন গ্রামের আবুল হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার গজারিয়া এলাকার বাউশী রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি গাঁজা বিক্রির ৫৫০ টাকা, বিভিন্ন ধরনের নগদ অর্থ এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ১০০ টাকা।

 

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালেব মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে।