বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় প্রাণহানি থামছেই না।
বুধবার (৬ মে) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও লালমনিরহাটে পৃথক ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
নিহতদের বেশির ভাগই ছিলেন কৃষি শ্রমিক ও কৃষক, যারা জীবিকার তাগিদে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন।
নিহতদের মধ্যে নওগাঁয় তিনজন, নাটোরে একজন, সিরাজগঞ্জে একজন এবং লালমনিরহাটের একজন।

logo-2-1757314069.png)
