চৌগাছায় ১৫০ বোতল স্প্রিডসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ভ্যান জব্দ
যশোর প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৫:৪১
যশোরের চৌগাছা থানা পুলিশ ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হয়েছে। এ সময় একটি ভ্যান জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৫ মে) রাতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনূর রশিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চৌগাছা পৌরসভার ব্র্যাকপাড়ার পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার সরদারপাড়ার কার্তিক সরদারের ছেলে নান্টু সরদার (৪০) এবং দশরথ সরদারের ছেলে রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)।
এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার এবং একটি ভ্যান জব্দ করা হয় বলে দাবি করেছে পুলিশ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo-2-1757314069.png)
