Logo
×

জেলার খবর

নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ সমাবেশ

Icon

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৫:৩৮

নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ তৃণমূল কর্মকর্তা কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকা জাতীয় মহিলা সংস্থার প্রধান কার্যালয় নতুন প্রকল্প বাস্তবায়ন ও চাকরি নিশ্চিতা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সারা বাংলাদেশ ৮০ টি সেন্টারের সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। 


৪মে সকাল ১১টাই বাংলাদেশ তৃণমূল কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, প্রধান কার্যালয় শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী  বিক্ষোভ সমাবেশ জাতীয় মহিলা সংস্থার প্রধান কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়।


উক্ত সমাবেশ তারা বলেন, ২০২১ সালে থেকে ২০২৫ সাল পর্যন্ত তৃণমূল পর্যায়ে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে আসছে, বর্তমানে প্রকল্পটি বন্ধ থাকায় তৃণমূল পর্যায়ে নারীদের অর্থনৈতিকভাবে দুর্বল পড়ছে ঠিক তেমনি এই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা বেকার হয়ে পড়েছে এবং মানবতার জীবন যাপন করছে তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না।


প্রশিক্ষণ কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তাফিজুর রহমান, খন্দকার খালেদ মোশাররফ এবং মামুন হোসেন। 


সমাবেশে অংশগ্রহনকারী বক্তারা তাদের প্রকল্পের কার্যক্রম অব্যহত রাখা, চাকরির নিশ্চয়তা দাবি করেন।তারা আরো বলেন, দেশের ৬৫০ জন কর্মচারী পরিবার আজ বৈষম্যের শিকার, তারা অতিদ্রুত তাদের ন্যায় দাবি বাস্তবায়ন করার দাবি জানান। 


বিক্ষুব্ধ জনবলকে আশ্বস্ত করার জন্য প্রকল্পের সহকারী পরিচালক আব্দুল রাজ্জাক কে নিয়ে প্রকল্প পরিচালক জানাব প্রভাস চন্দ্র রায় অতিরিক্ত সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়  সবাই কে আশ্বস্ত করেন।


যে পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে সে পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী তারা তাদের কর্মসূচী পালন করে যাবেন এবং অতিদ্রুততার সাথে তাদের প্রকল্প বাস্তবায়ন ও চাকরি নিশ্চিতা  দাবি জানান।